

স্টাফ রিপোর্টার আলিফ হোসেন:মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন আটপাড়া এলাকার মানুষকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার আটপাড়া এলাকায় এই মানববন্ধন কর্মসূচিতে বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।
আটপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, আটপাড়া ইউনিয়নের চারটি স্পটে প্রকাশ্যে মাদক সেবন ও ক্রয়-বিক্রয় চলে। ১. আটপারা সরকারি পরিত্যক্ত হাসপাতাল ২. ইউনিয়ন পরিষদের পেছনে। ৩. সিহাব রেন্ট-এ-কার-এর কাছে ৪. মজিবরের গ্যারেজের পেছনে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সন্ধ্যা নামলেই এসব স্থানে নিয়মিত মাদক বেচাকেনা ও সেবন হয়, যা এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,হান্নান ভূঁইয়া, আকবর শেখ, মো: জামাল হোসেন, কামাল হোসেন, সিরাজ, মামুন বেপারী, আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।