

স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়া এলাকায় জায়গা জমির বিষয়াদি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে বসত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আমেনা খাতুন ও মোঃ শেখ ফারুক এর বিরুদ্ধে। এ বিষয়ে শেখ রফিক বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, হাঁসাড়া ইউনিয়নের পশ্চিম হাসাড়া এলাকার শেখ হারুন এর স্ত্রী আমেনা খাতুন ও মৃত শেখ হাফিজ উদ্দিন এর ছেলে মোঃ শেখ ফারুক দের সাথে আমার জায়গা জমির বিষয়াদি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভয়ভীতি হুমকি ধামকি প্রদান করিয়া আসিতেছে। বিবাদীরা গত ০১/০৬/২০২৫ ইং তারিখ রাত অনুমান সাড়ে ১১ টার দিকে আমার বসত ঘরে আগুন লাগিয়ে আমার মেয়ে রাইসা খাতুন (০৪), আমার ছেলে হোসাইন (১০) কে পুরে মারার চেষ্টা করে আমার স্ত্রী এর ডাক চিৎকারে আসে পাশের লোকজন আসিয়া আগুল নিয়ন্ত্রনে আনে। বিবাদীদের দ্বারা আমার ও আমার পরিবারের ক্ষতি সাধন বিদ্যামান। বিবাদীদের দ্বারা বিরোধী ভূমিতে শান্তি শৃংখলা ভঙ্গ হওয়ার আশংকা রয়েছে। এ বিষয়ে আমেনা খাতুনের স্বামী শেখ হারুন বলেন, তাদের সাথে আমাদের শুধু ঝগড়া হয়েছে। আর আগুনের ঘটনাটি সত্য নয়।এ বিষয়ে শ্রীনগর থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।