

স্টাফ রিপোর্টার আলিফ হোসেন :মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি এলাকার ফারুক বেপারীর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ও স্থানীয়দের সহয়োগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক বেপারীর বাড়ির ভাড়াটিয়া নুর ইসলামের থাকার ঘরে নষ্ট গ্যাসের চুলা ঠিক করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, এলাকাবাসীর সহযোগীতায় প্রায় আধাঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।