1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শ্রবীরদীতে নিখোঁজের পরদিন মাছের প্রজেক্ট থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ: ২৫ কেজি জব্দ

শ্রবীরদীতে নিখোঁজের পরদিন মাছের প্রজেক্ট থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১১ বার পঠিত

এম,শাহজাহান, শেরপুর- জেলা প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের পরদিন মাছের প্রজেক্ট থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। নিহতরা হলো, উপজেলার বটতলা গ্রামের মৃদা বাড়ির রাজমিস্ত্রী মো.সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) এবং অটোরিকশা চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা দুইজনই একই গ্রামের মাদ্রাসার শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে শিশু দুটিকে খুঁজে পাচ্ছিলনা পরিবারের সদস্যরা। স্থানীয়ভাবে অনেক খুঁজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ছবি দিয়ে পোস্ট করে সন্ধান চাওয়া হয়। এছাড়াও এলাকায় সারারাত মাইকিং করা হয়। এদিকে ১৮জুন বুধবার সকালে বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মাছের প্রজেক্টে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা শ্রীবরদী থানা-পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুদের পরনে কোন পোশাক ছিল না। পরে প্রজেক্ট থেকে তাদের দুইজনের লাশ ডাঙ্গায় তুলে আনা হয়।স্থানীয়দের ধারণা,খেলার এক পর্যায়ে প্রজেক্টের পানিতে গোসল করতে নেমে অথবা পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু ঘটতে পারে। এবিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার জাহিদ বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাচ্চা দুটির গায়ের পোশাক পাওয়া যায়নি। আমরা ঘটনাটিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তদন্ত করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD