1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শ্যামনগরে স্থানীয় সম্পদ ভিত্তিক উন্নয়ন (এবিসিডি) প্রশিক্ষণ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

শ্যামনগরে স্থানীয় সম্পদ ভিত্তিক উন্নয়ন (এবিসিডি) প্রশিক্ষণ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সিসিডিবি-এনগেজ প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ জুন ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী দুই ব্যাচে এবিসিডি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নীলিমা রানী, সিসিডিবি-পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সুজন বিশ্বাস এবং সিসিডিবি-সিসিআরবি প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ব্যাচে সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ৪০ জন সদস্য প্রমূখ।

প্রশিক্ষণ শেষে কাজল বেগম বলেন, “আমি নিজে কি করতে পারি তা খুঁজে বের করতে হবে। অন্যের উপর ভরসা করে থাকলে আমরা উন্নতি করতে পারবো না।”

অমৃতা রানী বলেন, “আমাদেরকে আপনাদের সাহায্য ছাড়া কিছু করার চেষ্টা করতে হবে। সিসিডিবি না থাকলেও যেন আমরা আমাদের কাজ চলমান রাখতে পারি এই বিষয়টা আমরাই প্রশিক্ষণ থেকে শিখলাম। ”

নিলু সরদার বলেন, “আমরা আজ কিছু নতুন নতুন বিষয় শিখতে পেরেছি, যেমন- লিকি বাকেট বিষয়টা আমাদের জানা ছিল না।”স্বপ্না আক্তার বিউটি বলেন, ” আমাদের একটি ভুল ধারণা ছিল আমরা ভাবতাম আমাদের ব্যয় বেশি আয় কম। কিন্তু আজ আমরা বুঝলাম যে, আমাদের আয় আছে কিন্তু আমরা সেটা দেখতে পাই না। । এই প্রশিক্ষণ থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি।” এমন একটি প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD