1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শেরপুর-৩-আসনে নেতৃত্বে পরীক্ষিত এ্যাডঃ এরশাদ আলম জর্জ  | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

শেরপুর-৩-আসনে নেতৃত্বে পরীক্ষিত এ্যাডঃ এরশাদ আলম জর্জ 

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৩১ বার পঠিত
এম,শাহজাহান, শেরপুর- জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারীর মাঝামাঝি। সম্ভাব্য তারিখকে বিবেচনায় রেখে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডের নেতারা প্রার্থী যাচাই বাছাই শুরু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় হাইকমান্ড তিন ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেগুলো হলো- প্রথমত, জনপ্রিয় ত্যাগী তরুণনেতা, দ্বিতীয়ত, দলের দুর্দিনে রাজপথের সক্রিয় ভূমিকায় লড়াকু সৈনিক, তৃতীয়ত, গণতন্ত্র পুনরুদ্ধারের সত্যতায় পরীক্ষিত ব্যক্তিত্ব। সূত্র জানায়, ওই তিন ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিই হচ্ছেন, শেরপুর- ৩-আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ। খোঁজ নিয়ে জানা গেছে, দলের দুর্দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অন্যতম আইনজীবী ও দলীয় নেতাকর্মীদের আইনজীবী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পক্ষে আইনি লড়াই আর্থিক সাহায্য সহযোগিতা করা ছিল আমার নৈতিক দায়িত্ব। নেতৃত্বে পরীক্ষিত ক্লিন ইমেজের এই নেতা শেরপুর-৩ শ্রীবরদী- ঝিনাইগাতী দুই উপজেলার সর্বস্তরের মানুষের কাছে নতুন আশার আলো হয়ে উঠেছে তিনি। জনদরদী এই নেতার নেতৃত্ব প্রত্যাশা করছেন দুই উপজেলার সাধারণ ভোটাররা। জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪, ঢাকা-এর পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
 ১৯৯০ সালে, শ্রীবরদী সরকারি কলেজে ছাত্রদলে যোগদানের মধ্যমে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। তখন থেকেই শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখেন। ঢাকা আইনজীবী সমিতিতে যোগ দিয়ে দলের দুর্দিনে দাঁড়িয়েছেন রাজনৈতিক সক্রিয়তায়। করোনা মহামারিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দুই উপজেলার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মাস্ক, স্যানিটাইজারসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এডভোকেট এরশাদ আলম জর্জ। তখন থেকেই শ্রীবরদী-ঝিনাইগাতী এলাকার ভোটার ও জনসাধারণের মুখে মুখে গুঞ্জন উঠে এমন একটা প্রিয় ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী আমাদের বিশেষ প্রয়োজন। দলীয় আস্থার প্রতীক, রাজপথের পরীক্ষিত সৈনিক এবং সাধারণ মানুষের পাশে থাকা এক মানবিক মুখ এডভোকেট এরশাদ আলম জর্জকে শেরপুর-৩ আসনে মনোনয়ন ও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ দেয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি জোর দাবি জানিয়েছেন সর্বস্তরের জনগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD