1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিপ্লব ও সংহতি দিবসে প্রার্থী পরিবর্তনের দাবি উপজেলা নেতাকর্মীদের | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিপ্লব ও সংহতি দিবসে প্রার্থী পরিবর্তনের দাবি উপজেলা নেতাকর্মীদের

  • প্রকাশিতঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

আল আমীন (নালিতাবাড়ী) শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরীর পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা এ দাবি জানান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।মনোনয়ন বঞ্চিতদের মধ্যে ছিলেন— মো. দুলাল চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক তারা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস খান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, “মনোনয়ন বঞ্চিত এসব নেতারা বিএনপির দুর্দিনে দলের পাশে ছিলেন, কিন্তু ফাহিম চৌধুরী গত ১৭ বছর ধরে নেতাকর্মীদের খোঁজখবর রাখেননি। তাই এই আসনে প্রার্থী পরিবর্তন করা হলে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনটি বিএনপি সহজেই পুনরুদ্ধার করতে পারবে।”

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD