1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শেরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে সেনাবাহিনী–র‍্যাব–ডিএনসির যৌথ অভিযান: ১৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা জব্দ, আটক ১ ‎জয়পুরহাট-১ ও ২ আসনে ৮ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনে ধানের শীষের প্রচারণার দায়িত্ব পেলেন ভিপি তাজুল ইসলাম নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযান ১৯ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার নাইক্ষ্যংছড়ি হেফজ বিভাগের এক হাফেজাকে কক্সবাজারে নিয়ে রাতভর ধর্ষণ,ধর্ষক গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : পটুয়াখালী প্রতীক বরাদ্দ ও নির্বাচনি আচরণ বিধি বিষয়ক আলোচনা সভা আত্রাইয়ের সাহাগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন পঞ্চগড়-২ এমপি প্রার্থী আজাদ ব্রাহ্মণবাড়িয়া মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশু উদ্ধার বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার

শেরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর সরকারি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার কলেজ হলরুমে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ। ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুফতি ফজলুল হক জামালী”র সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা কমিটি-২০২৫ এর আহবায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গাজী শাহ্ আল হেলালী, কলেজ ছাত্রদলের আহবায়ক জাকির হোসাইন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এইচএসসি একটি গুরুত্বপূর্ণ ধাপ। একে সঠিকভাবে অতিক্রম করে জাতির ভবিষ্যৎ কর্ণধার হতে হবে। নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং ইতিবাচক মানসিকতা শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি। এবার শেরপুর সরকারি কলেজ থেকে মোট ১ হাজার ৬ শত জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিবে। এদের মধ্যে মানবিক শাখায় ৫৮০ জন, ব্যবসায় শাখায় ৩৮৬জন এবং বিজ্ঞান শাখায় ৬৩৫ জন শিক্ষার্থী। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD