1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ সততা, নৈতিকতা এবং মানবিক কর্মতৎপরতার মাধ্যমে শেরপুর জেলার সর্বমহলে সমাদৃত হওয়া জনবান্ধব পুলিশ সুপার মোঃআমিনুল ইসলামের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ​শনিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিদায়ী পুলিশ সুপারকে দক্ষ, সৎ, চৌকস ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন পেশাদার কর্মকর্তা হিসেবে বর্ণনা করে তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে স্মৃতিচারণ করেন এবং তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। পরে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পক্ষান্তরে পুলিশ সুপার মহোদয় তাঁর বিদায়ী ভাষণে সহকর্মীদের জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। শেরপুরে চাকরি জীবনের বিভিন্ন স্মৃতির কথা উল্লেখ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।​এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার(নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম; মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার-সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD