1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শেরপুরে রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক

শেরপুরে রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯১ বার পঠিত

এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব আসন্ন রথযাত্রা মহোৎসব-২০২৫ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেল ৪ ঘটিকায় শেরপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা ও বিভিন্ন মন্দির কমিটির সদস্যবৃন্দ অতীত অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ সমস্যা ও করণীয় বিষয়সমূহ পুলিশ সুপার মহোদয়য়ের নিকট তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান উৎসব। এই উৎসব যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেদিকে লক্ষ্য রেখে জেলা পুলিশ সর্বদা সজাগ থাকবে।” তিনি আরও জানান, রথযাত্রা চলাকালীন সময়ে প্রতিটি রথযাত্রার রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হবে। এছাড়াও, সভায় শোভাযাত্রার শৃঙ্খলা বজায় রাখা, ট্র্যাফিক ব্যবস্থাপনা ও যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়।এসময় শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা ও বিভিন্ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD