1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শেরপুরে মামলার তদন্তকালীন ত্রুটি ও সাজার হার বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

শেরপুরে মামলার তদন্তকালীন ত্রুটি ও সাজার হার বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

এম,শাহজাহান,শেরপুর জেলা প্রতিনিধিঃ মামলার তদন্তকালীন ত্রুটি-বিচ্যুতি দূরীকরণ ও বিচার প্রক্রিয়ায় সাজার হার বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে মূল্যবান জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান করেন আমন্ত্রিত সম্মানিত অতিথি শেরপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ মিলন ও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাসান ভূঁইয়া। উভয়ের আইনি দৃষ্টিকোণ থেকে তদন্তের খুঁটিনাটি বিষয়গুলো বিশ্লেষণ করে তুলে ধরেন। এতে মামলা তদন্তের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া ভুল-ত্রুটি চিহ্নিত করণ এবং দূর করার কৌশল নিয়ে আলোচনা করা হয়। একইসাথে, সুষ্ঠু ও নির্ভুল তদন্তের মাধ্যমে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার (সাজার) হার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরের মর্যাদার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তদন্তের আধুনিক পদ্ধতি এবং আইনি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করেন। এতে জেলা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় আরও স্বচ্ছ ও কার্যকরী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ওসি, ডিবি রেজাউল ইসলাম খান, কোর্ট ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমানসহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD