

এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় শেরপুরে এইচএসসি ও সমমান ২০২৫ এর পরীক্ষা কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা শহরের এইচএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার পূর্বে ও পরে যানযট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম তদারকি করেন। এসময় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম; পরীক্ষায় সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।