1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শীত নামতেই খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত নড়াইলের গাছিরা | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

শীত নামতেই খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত নড়াইলের গাছিরা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

নড়াইল প্রতিনিধি: নড়াইলে রাস্তার দুই পাশে, ফসলের মাঠে কিংবা বাড়ির আঙিনায় যেখানেই খেজুর গাছ আছে সেখানে চলছে পরিচর্যা। খেজুর গাছের রস সংগ্রহে সু-নিপুণ হাতে খেজুর গাছ পরিচর্যা করছেন গাছিরা। গাছিদের আশা কয়েক সপ্তাহের মধ্য রস সংগ্রহ করে তৈরি করবেন খেজুরের গুড়। যে গুড় পৌঁছে যাবে জেলার গণ্ডি পার হয়ে দেশে বিদেশে। গ্রামের ঘরে ঘরে ধুম পড়বে খেজুর গুড়ের সাথে বাহারি পিঠার স্বাদ। শীত যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে গাছিদের এ ব্যস্ততা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় ২৩ হাজার ৫৫০টি খেজুর গাছ রয়েছে। যা থেকে ৩৫৪ মে.টন খেজুর রস সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যে রস থেকে ৫৩ মে.টন গুড় উৎপাদন হবে। গাছি কবীর মোল্যা বলেন, শীতের শুরুতে আমরা খেজুর গাছগুলোর মাথা পরিষ্কার করছি। এক সপ্তাহ পর থেকে গাছে টিলে পাতা হবে। রস থেকে আমি গুড় তৈরি করি। প্রতি কেজি গুড় ৩ শত টাকা দরে বিক্রি হবে। আশা করছি এ বছর রস ও গুড় বিক্রি করে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করতে পারব। তিনি আরও বলেন, নড়াইলে খেজুর রস ও গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। জেলায় যে পরিমাণ রস ও গুড়ের চাহিদা আছে সেই পরিমাণে রস ও গুড় উৎপাদন হয় না৷ কাঁচা রস কিনতে বিভিন্ন জায়গা থেকে গাছ তলায় ভিড় করেন ক্রেতারা।

আরেক গাছি শেখহাটি গ্রামের শফিকুল ইসলাম বলেন, খেজুর গুড় ও রসের চাহিদা রয়েছে। তুলারামপুর, শেখহাটি, বেনহাটি, মুলিয়া, আগদিয়া থেকে লোক এসে গাছ তলা থেকে রস কিনে নিয়ে যায়৷ এখানে যে পরিমাণ রসের চাহিদা আছে সেই পরিমাণ রস হয় না। কারন খেজুর গাছ কম। প্রতি বছর কমে যাচ্ছে খেজুর গাছ। এতে খেজুর গাছের রস ও গুড় উৎপাদন কমে গেছে। এখনই নতুন করে গাছ লাগানোর উদ্যোগ না নিলে হারিয়ে যেতে পারে নড়াইলের ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড়।

দেবভোগ গ্রামের পরিমল বিশ্বাস বলেন, রাস্তার দুই পাশে লাগানো খেজুর গাছ প্রতি বছর কাটা হচ্ছে। বিশেষ করে ইট ভাটা মালিকরা এই গাছ কিনে নেন। এইভাবে যদি খেজুর গাছ কাটা হয় তাহলে দিন দিন নড়াইল থেকে খেজুর বিলুপ্ত হয়ে যাবে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রস সংগ্রহে উদ্যোগ নিয়েছেন কৃষি বিভাগ। প্রতিটি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিরাপদ রস সংগ্রহে গাছিদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD