1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর লেপ-তোষক কারিগররা | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর লেপ-তোষক কারিগররা

  • প্রকাশিতঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার: নওগাঁয় ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। আর এই শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর কারিগররা। শীত মৌসুমে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে গত বছরের তুলনায় এবছর দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

এ বছর তুলার মূল্য বৃদ্ধির করণে লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়নি। লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও তাদের মুজুরি একই রয়েছে। দিনে ২ থেকে ৩টা লেপ বা তোষক বানিয়ে তারা ৫শ’ থেকে ৬শ’ টাকা আয় করেন। এই কাজের জন্য বছরে প্রায় নয় মাস বসে থাকতে হলেও তারা অন্যান্য কাজে ব্যাস্ত থাকে অনেকেই আবার ভিন্ন পেশায় নিয়োজিত হয়।

বর্তমান বাজারে লেপ তৈরিতে খরচ নেওয়া হচ্ছে, ১৯শ’ থেকে ২হাজার টাকা এবং তোষক ২৯০০ শ’ থেকে ৩০০০ হাজার টাকা পর্যন্ত। নওগাঁর ক্রেতারা শীতের কথা মাথায় রেখে আগাম লেপ-তোষক বানাতে দিচ্ছেন। অর্ডার পেয়ে কারিগররাও লেপ-তোষক বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন।

স্থানীয় চারজন কারিগর জানান, একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে দুই ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে তিন থেকে পাঁচটি লেপ তৈরি করতে পারে। একইভাবে দিনে চার-পাঁচটি তোষক তৈরিতেও সমপরিমাণ সময় ব্যয় হয়।

স্থানীয় একজন পাইকারী ব্যাবসায়ী জানান, তুলার দাম বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে একটু বেড়েছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচা-কেনা ততোই জমবে বলে আশা করছেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD