1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শিশুদের জন্য এক বছর নতুন পরিকল্পনা: চিলড্রেন’স হেভেন টাঙ্গাইলের কমিটি ঘোষণা | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

শিশুদের জন্য এক বছর নতুন পরিকল্পনা: চিলড্রেন’স হেভেন টাঙ্গাইলের কমিটি ঘোষণা

  • প্রকাশিতঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

ইমতিয়াজ আহমেদ ইমন,মাভাবিপ্রবি প্রতিনিধি :টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ছাত্রদের কল্যাণ ও সমাজসেবায় কাজ করা সংগঠন চিলড্রেন’স হেভেন টাঙ্গাইল এর সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিশাল (সিপিএস ২১-২২) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জামিল হোসেন (রসায়ন ২১-২২)। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ ওয়ালিউল্লাহ ভূঁইয়া সিয়াম। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়া সরকার, ইসরাত আরা ঈভা ও মো. হাসনাইন মাহমুদ। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন তাজনুবা আলম সাবা, এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. এস. আলম খান শ্রাবণ ও মোছা. হুমায়রা কবির। স্বেচ্ছাসেবক সমন্বয়ক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ইরিন আফরিন প্রকৃতি, শুভ্রা রাণী পাল ও মেহেদি হাসান। অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আশফাকুর রহমান, সহকারী অফিস সম্পাদক মো. সাজ্জাদ হোসেন শুভ। শিক্ষা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তাহের চিশতী, মো. ফাহিম ও মো. মেহেদী হাসান লিংকন। ইভেন্ট সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সৌরভ দেবনাথ, নাজিয়া ইসলাম মীম, মো. আল-ওয়ালিদ লাবিব ও মো. আহসান হাবিব রনি। প্রকল্প সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাফিজ, এবং সহকারী প্রকল্প সমন্বয়ক মো. নাহিদুর রহমান ও সাজ্জাদুল ইসলাম সৈকত। তহবিল সংগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজিৎ সাহা, আবির নাফিসা নওয়ার ও মো. মাসুম মিয়া। জনসংযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সমন্বয়ক হয়েছেন আদিবা মোশাররাত মেঘলা, সহ-জনসংযোগ সমন্বয়ক মো. আশরাফুল আলম, এবং ইমারজেন্সি রেসপন্স সমন্বয়ক এম. এম. রাহাত আহমেদ।

সভাপতি মিশাল বলেন, “চিলড্রেন’স হেভেন টাঙ্গাইলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এই সংগঠন আমাদের ভালোবাসা, ঐক্য ও মানবতার এক সুন্দর পরিবার। আগের কমিটির সাফল্যের ভিত্তিতে আমরা সবাই মিলে আরও সৃজনশীল ও কার্যকর উদ্যোগ গ্রহণ করে শিশুদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। সবার সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।”

সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন বলেন, “নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। সভাপতিসহ সবাইকে সাথে নিয়ে আমরা শিশুদের কল্যাণ ও সমাজ উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। চিলড্রেন’স হেভেনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

বামদিকে সভাপতি ডানদিকে সাধারণ সম্পাদক

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD