1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে উপাচার্যের শোক | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে উপাচার্যের শোক

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পঠিত

আমির ফয়সাল,জাবি প্রতিনিধিঃ

প্রথিতযশা শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের (৮০) মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো: মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন,” হামিদুজ্জামান খানের মৃত্যুতে জাতি একজন গুণী শিল্পী ও ভাস্করকে হারালো। তিনি তাঁর অনন্য শিল্পসৃষ্টি ও সৃজনশীল কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন”

শোকবার্তায় উপাচার্য আরও বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক বিদ্যমান। তিনি এ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক স্মারক ভাস্কর্য ‘সংশপ্তক’ নির্মাণ করেছেন, যা এ বিশ্ববিদ্যালয়ের গৌরব ও চেতনার প্রতীক হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে”

উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২০ জুলাই) মৃত্যুবরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD