1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শাহজালাল বিমানবন্দরে পাকস্থলীতে লুকানো ১ হাজার ইয়াবাসহ যাত্রী আটক | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

শাহজালাল বিমানবন্দরে পাকস্থলীতে লুকানো ১ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী বেশে পাকস্থলীতে ইয়াবা বহনকালে মো. রাজু মোল্লা (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তার পাকস্থলী থেকে এক হাজার নয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১৭সেপ্টেম্বর) রাতে বিমানবন্দর থানায় গ্রেফতার রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর জানান, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন বিএস ১৪২ ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহনকালে রাজু মোল্লাকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে সে পাকস্থলীতে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে চিকিৎসকের মাধ্যমে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। এরপর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ২০ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এসব প্যাকেট খুলে মোট এক হাজার নয় পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

রাজু মোল্লা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পাচারের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান এপিবিএন’র এই কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD