1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শাহজালালে যাত্রীর লাগেজে লুকানো ৯৩ হাজার ইউরো জব্দ | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

শাহজালালে যাত্রীর লাগেজে লুকানো ৯৩ হাজার ইউরো জব্দ

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা চোরাচালানের একটি প্রচেষ্টা ব্যর্থ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে বিমানবন্দরের চেকিং রো-ডি–তে নিয়মিত স্ক্রিনিংয়ের সময় এক বর্হিগামী যাত্রীর লাগেজ থেকে ৯৩ হাজার ৯০ ইউরো উদ্ধার করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোমগামী বিজি–৩৫৫ ফ্লাইটের যাত্রীর ব্যাগেজ স্ক্যানিংকালে সন্দেহজনক ইমেজ দেখা গেলে এভসেক সদস্যরা অতিরিক্ত তল্লাশি পরিচালনা করেন। এসময় যাত্রীর লাগেজের বিভিন্ন অংশে কৌশলে লুকানো ইউরোগুলো পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মুদ্রা জব্দ করেন এবং যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, স্ক্রিনারদের সচেতনতা, দক্ষতা এবং নিখুঁত স্ক্রিনিংয়ের ফলেই চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। নিরাপত্তা বাহিনীর নিয়মিত সতর্কতা ও সমন্বিত তৎপরতা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে বলেও উল্লেখ করে বেবিচক।

কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের সফলতা ভবিষ্যতে চোরাচালান দমন এবং নিরাপত্তা ব্যবস্থার মান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD