1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শাহজালালে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ গ্রেফতার ২ | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

শাহজালালে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ গ্রেফতার ২

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক দু’জন হলেন মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬)।

শনিবার (১৯ জুলাই) রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে বিমানবন্দরের আগমনী টার্মিনাল ১ ও ২ নম্বর ক্যানোপির মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তারা একটি সিলভার রঙের প্রাইভেটকারে করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের থামিয়ে দেয় এবং তল্লাশি করে। তল্লাশির সময় প্রাইভেটকারের টুলবক্স থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগে মোড়ানো অবস্থায় ১৫৭৭ গ্রাম ২২ ক্যারেট মানের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং বিদেশি যাত্রীদের কাছ থেকে সোনা সংগ্রহ করে ‘রিসিভার’ হিসেবে কাজ করত। তারা বিভিন্ন দেশের যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এই সোনা বাংলাদেশে আনত।

এই ঘটনায় শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫-বি (১)(বি)/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দরে চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের হার কিছুটা বেড়েছে, তবে এসব অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD