1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
লোহা গলানোর সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

লোহা গলানোর সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল লিমিটেডের লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— বেল্লাল (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় তিনজনকে ভোরের দিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে বিল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমানের শরীরের ৩৬ শতাংশ ও রাব্বানী শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা বিক্রমপুর স্টিল লিমিটেডের আরিফ খান জানান, সকালে লোহা গলানোর ভাট্টি লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিন শ্রমিক দগ্ধ হয়। বর্তমানে তারা তিনজন জাতীয় বার্নে ভর্তি রয়েছেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিক্রমপুর স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে অন্তত তিনজন দগ্ধ হয়েছে, তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD