1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
লোহাগড়ায় ঘর থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

লোহাগড়ায় ঘর থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত
Oplus_131072

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় বসত ঘর থেকে মো. ইমরুল ভূঁইয়া (৩৭) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের নিজ বাড়ি থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের ইমরুল ভূঁইয়া তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। ইমরুল ভূঁইয়ার পরিবারের লোকজনের সাথে কোনো সম্পর্ক ছিলো না। এছাড়া তার স্ত্রীর সাথে এক বছর ধরে মামলা চলে আসছিল। বুধবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্যে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহেটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD