1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
লোহাগড়ায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ককটেল বিস্ফোরণের চেষ্টা | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

লোহাগড়ায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ককটেল বিস্ফোরণের চেষ্টা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নড়াইল জেলা এনপিবি প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের চেষ্টা চালিয়েছে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১২ নভেম্বর) রাত ১০ টার দিকে ঢাকা-যশোর মহাসড়কে লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম। স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামীলীগের ঢাকা লকডাউনকে কেন্দ্র করে বুধবার রাতে ঢাকা-যশোর মহাসড়কের সিএন্ডবি চৌরাস্তা এলায়াকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে নেতা-কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এছাড়া একটি ককটেল বিস্ফোরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তারা পালিয়ে যায়। পরে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বেশ কিছু চিরকুট পাওয়া গেছে। যাতে লেখা ছিলো ” শেখ হাসিনা আসবে জয় বাংলা। লোহাগড়া পৌর ছাত্রলীগ”। “১৩ তারিখ লকডাউন সফল হোক চলো চলো ঢাকা চলো”। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD