1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
লিবিয়ায় নিহত ৩ যুবকের পরিবারে সমবেদনা জানালেন বিএনপি নেতা মাসুদ পারভেজ "ভিপি" | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

লিবিয়ায় নিহত ৩ যুবকের পরিবারে সমবেদনা জানালেন বিএনপি নেতা মাসুদ পারভেজ “ভিপি”

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধিঃ লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার তিন যুবক মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
নিহতরা হলেন—মাদারীপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ইমরান খান, রাজৈর উপজেলার দুর্গাবর্দ্দী গ্রামের মুন্না তালুকদার এবং টেকেরহাট ঘোষলাকান্দি গ্রামের বায়েজিত শেখ। এ হৃদয়বিদারক ঘটনায় পরিবারগুলোর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পরপরই মাদারীপুর-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ ( ভিপি ) নিহতদের বাড়িতে যান। তিনি পৃথকভাবে প্রতিটি পরিবারকে সান্ত্বনা দেন, তাঁদের খোঁজখবর নেন সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। ভিপি পারভেজ জানান, নিহতদের পরিবার যেন কোনোভাবেই উপেক্ষিত না হয়, সে বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে খোঁজ রাখবেন। সমবেদনা জানাতে গিয়ে অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি উদ্যোগ নেব যাতে মাদারীপুরসহ দেশের কোথাও আর কোনো যুবক এই পথে প্রতারিত না হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালিতে যাওয়ার চেয়ে দেশে থেকেই উদ্যোক্তা হিসেবে নিজের জীবন গড়তে যা যা প্রয়োজন আমি সে বিষয়ে সহযোগিতা করবো।
তিনি আরও জানান, বৈধ অভিবাসন, যুব উন্নয়ন ও নিরাপদ কর্মসংস্থানের বিষয়ে এলাকায় সচেতনতা বাড়াতে বিএনপি স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে।

লিবিয়ায় নিহত তিন যুবকের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা তাঁদের হত্যার সুষ্ঠু তদন্ত ও দালালচক্রকে আইনের আওতায় আনার দাবি জানান ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD