

রুবেল মিয়া
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটে গত দুই দিনের বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা ও জেলার কালীগঞ্জ উপজেলার ভুল্যারহাটে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর থেকে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় ১১ ও ১২ নভেম্বর এই অভিযান চালানো হয়।
এর মধ্যে কালিগঞ্জ উপজেলায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলায় দায়ের করা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের সন্ত্রাসবিরোধী ও নাশকতা আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলার পাঁচ উপজেলায় অভিযান পরিচালনা করা হয়,এর মধ্যে লালমনিরহাট সদর উপজেলা থেকে ৪ জন, পাটগ্রাম থেকে ১ জন, হাতীবান্ধা থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ২ জন এবং আদিতমারী উপজেলা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল: পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা। মোঃ আলমগীর হোসেন (৩৭): আদিতমারী উপজেলার বাসিন্দা, মোঃ আজিজুল ইসলাম (৪৮): কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। নারায়ন রায়, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গোলজার হোসেন: তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। মোঃ জাহেদুল ইসলাম (৪৩): সদর উপজেলার হারাটী ইউনিয়নের যুবলীগ কর্মী। মোঃ সিরাজুল ইসলাম ওরফে সেরা (৪০): সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের যুবলীগ কর্মী। মোঃ আবু সাইদ বসুনিয়া (৪৮) হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের বাসিন্দা
লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মোঃ তরিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলবে।