

রুবেল মিয়া,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে সমাবেশ করেছে জেলার হরিজন (সুইপার) সম্প্রদায়ের মানুষজন।হরিজন সম্প্রদায়ের দাবি তারা বৈষম্য শিকার হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের দুই সুইপার কলোনী থেকে ব্যানার ও ঝাড়ু হাতে মিছিল নিয়ে তারা ডিসি অফিসে সমবেত হন। পরে ‘বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ’ ও ‘হরিজন অধিকার আদায় সংগঠন’ জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্থাপন শাখায় ৭টি পদের অনুকূলে ৩৯ জনকে নিয়োগের জন্য গত ১৩ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত শুক্রবার অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, আর রোববার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। বক্তারা দাবি করেন, পরিচ্ছন্নকর্মী পদের জন্য ন্যূনতম জেএসসি বা সমমানের যোগ্যতা থাকলেও পরীক্ষাটি এমনভাবে কঠিন করা হয়েছে যাতে হরিজন সম্প্রদায়ের পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই বাদ পড়ে যায়। তাদের অভিযোগ, প্রশ্নপত্র ইচ্ছাকৃতভাবে কঠিন করে কৌশলে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে।
এই বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, ‘‘প্রশ্নপত্র নির্দিষ্ট কারও জন্য করা হয় না। সব প্রার্থী বিবেচনা করে কর্তৃপক্ষ প্রশ্নপত্র তৈরি করেছেন। পরীক্ষায় অকৃতকার্য হয়ে কেউ যদি আন্দোলন করে তাতে কিছু করার নেই। মাত্র ফাইনাল হলো, অপেক্ষা করেন! অস্থির হওয়ার কিছু নেই। আর পরীক্ষায় টিকেনি কে বলেছে? হরিজন সম্প্রদায়ের ”
মানববন্ধনে অংশ নিয়ে হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ ও সহজ করনের দাবী জানিয়েছে।