1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
লালমনিরহাটে উৎসবমুখর আয়োজনে ‘ভোরের চেতনা’র ২৭ বছরে পদার্পণ উদযাপন | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

লালমনিরহাটে উৎসবমুখর আয়োজনে ‘ভোরের চেতনা’র ২৭ বছরে পদার্পণ উদযাপন

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মোঃরুবেল মিয়া
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ-

জাতীয় দৈনিক ভোরের চেতনা–র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী লালমনিরহাটে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। গত শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টায় জেলা শহরের মিশনমোড়ের বৈশাখী সুইটসে ভোরের চেতনা পরিবারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি স্থানীয় সংবাদকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের চেতনার স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম চঞ্চল। উদ্বোধনী বক্তব্য দেন জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য। এশিয়ান টিভির জেলা প্রতিনিধি নিয়ন দুলাল সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সেলিমা ডায়াবেটিস ও জেনারেল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. অসীম ভট্টাচার্য।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আহমেদুর রহমান মুকুল (যুগের আলো), বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সভাপতি শরিফুল ইসলাম রতন, ৭১ টিভির মিলন পাটোয়ারি, সিনিয়র সাংবাদিক মাযহারুল ইসলাম বিপু, প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা কাজী সাইদ, বৈশাখী টিভির প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক রিয়াজুল ইসলাম, সাংবাদিক আরিফুল রিপন এবং ভোরের চেতনার কালীগঞ্জ প্রতিনিধি আল আমিন বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

সাংবাদিকদের অনুরোধে সংগীত পরিবেশন করেন তৌহিদুল ইসলাম চঞ্চল ও ফারুক আহমেদ সূর্য, যা অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করে। বক্তারা তাদের আলোচনায় ভোরের চেতনা পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশ ও জাতির উন্নয়নে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে কেক কাটা ও আপ্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD