1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
লক্ষ্মীপুরে নাবালিকা ধর্ষণ: মামলার প্রধান আসামী রায়হান গ্রেফতার | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

লক্ষ্মীপুরে নাবালিকা ধর্ষণ: মামলার প্রধান আসামী রায়হান গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

লক্ষ্মীপুরের কমলনগর থানার নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামী ও ধর্ষক মো. রায়হানকে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন বিজবাগ ইউপি এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর আভিযানিক দল।

শনিবার(১৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কর্মকার।

র‍্যাব জানায়, নাবালিকা ভিকটিম মামলার বাদীনির মেয়ে। বাদীনি ও আসামীরা একই এলাকার বাসিন্দা। এজাহারনামীয় ২নং আসামীর স্বামী কর্মসূত্রে অন্যত্র অবস্থান করায় ২নং আসামীর অনুরোধে ভিকটিম বিগত ২/৩ মাস যাবত রাতের বেলায় তার বাসায় ঘুমায়। ঘটনার ২/৩ দিন পূর্ব হতে এজাহারনামীয় প্রধান আসামী মো. রায়হান (২০) এর সাথে ২নং আসামীর মোবাইল ফোনে কথা হতো এবং ২নং আসামীকে প্রভাবিত করে ভিকটিমকে ধর্ষণের পরিকল্পনা করে। ঘটনার দিন গত ২৭ অক্টোবর ভিকটিম প্রতিদিনের মতো ২নং আসামীর ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরে ২নং আসামীর সহায়তায় এজাহারনামীয় প্রধান আসামী মো. রায়হান ঘরে এসে অবস্থান করে এবং রাত অনুমান সাড়ে ৮ ঘটিকায় ভিকটিম মো. রায়হানকে দেখে ফেলে। তখন আসামী মো. রায়হান ভিকটিমের মুখ চেপে ধরে ঘটনাস্থল লক্ষ্মীপুর জেলার কমলনগর থানাধীন ৮নং চর কাদিরা ইউপির চরঠিকা আশ্রয়ন কলোনীর ২নং আসামীর বসত ঘরের টয়লেটের পাশের রুমের ভিতরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

বাদীর এরূপ এজাহারের প্রেক্ষিতে মামলাটি রুজু হয়। মামলা রুজুর পর হতে উক্ত আসামী পলাতক ছিল। র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন বিজবাগ ইউপির বালিয়াকান্দি এলাকা হতে এজাহারনামীয় প্রধান আসামী ও ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD