1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
লকডাউন কর্মসূচির প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছল | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

লকডাউন কর্মসূচির প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছল

  • প্রকাশিতঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগামী ১৩ নভেম্বর ঢাকা শহর লকডাউনের নামে অরাজকতা ও নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে পূর্বাচল সমু মার্কেট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ ।

বিক্ষোভ মিছিলটি পূর্বাচলের ৩০০ ফিট সড়ক প্রদক্ষীন শেষে সমু মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে সুলতান মাহমুদ বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এখন ছলচাতুরী শুরু করেছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষ ঐকবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেছিল। আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিও প্রতিহত করা হবে।

এসময় বক্তারা বলেন, ১৩ নভেম্বর আওয়ামীলীগ ও তার দোসরা আগামী নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ঢাকা শহর লকডাউন করে যে অবরোধের ঘোষনা করেছে সেটা কখনো বাস্তবায়ন হবে না। তাদের বিরুদ্ধে ছাত্রদল সর্বদা মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানে আনাচে কানাচে অতন্ত্র প্রহরী হিসেবে থাকবে। তাদের যে কোন নীল নকশা বানচাল করতে ছাত্রদল সর্বদা প্রস্তুত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD