1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
র‌্যাবের অভিযান:নোয়াখালীতে ৪ কেজি গাঁজা ও বিদেশি মদসহ পলাতক মাদক কারবারি গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও, যান চলাচল বন্ধ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে

র‌্যাবের অভিযান:নোয়াখালীতে ৪ কেজি গাঁজা ও বিদেশি মদসহ পলাতক মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

নোয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশি মদসহ পাঁচটি মাদক মামলার পলাতক আসামি মানিক হোসেনকে গ্রেফতার করেছে
র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের সদস্যরা।

রবিবার দুপুরে বেগমগঞ্জের জমিদারহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১১, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১টা ২০ মিনিটে অভিযান চালিয়ে মানিক হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মানিক হোসেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদ সংগ্রহ করে লক্ষ্মীপুরের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে কমলনগর, রামগতি ও ফেনী এলাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলো দীর্ঘদিন ধরে চলমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD