1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপসায় ‌সি এস এস'র উদ‌্যো‌গে ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

রূপসায় ‌সি এস এস’র উদ‌্যো‌গে ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২১১ বার পঠিত

চন্দন ভট্টাচার্য্য, রূপসা (খুলনা) প্রতি‌নি‌ধিঃ

উপ‌জেলাধীন সিএসএস রূপসা ব্রাঞ্চ-১ এর আওতায় রেভা‌রেন্ড পল মুন্সি স্মরণে ও এম এফ পি প্রোগ্রামের উদ‌্যো‌গে মা ও শিশু স্বাস্থ‌্য বিষয়ক চি‌কিৎসা সেবা ক‌্যাম্প আজ শুক্রবার ২৭ জুন’২৫ সকা‌লে অনুষ্ঠিত হয়। পূর্ব-রূপসা ব্যাংক মোড়স্থ সিএসএস রূপসা ব্রাঞ্চ-১ অ‌ফিস মিলনায়ত‌নে অনুষ্ঠিত মে‌ডি‌কেল ক‌্যাম্প ও আ‌লোচনা সভায় সভাপ‌তিত্ব ক‌রেন সিএসএস ব্রাঞ্চ-১ এর ম‌্যা‌নেজার মোঃ শ‌ফিকুল ইসলাম। সভায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন ‌সিএসএস ব্রাঞ্চ-২ এর ম‌্যা‌নেজার শামীম আহম্মেদ।বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন রূপসা প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি তরুন চক্রবর্তী বিষ্ণু, ফেমাস ডায়গনস্টিক এন্ড কনসাল‌টেশন সেন্টা‌রের ব‌্যবস্থাপনা প‌রিচালক শেখ না‌সিবুল হাসান (মিটন )। রূপসা ব্রাঞ্চ-১ এর শাখা হিসাব রক্ষক রুপা দাসের সঞ্চালনায় বক্তৃতা ক‌রেন রূপসা ব্রাঞ্চের কর্মকর্তা আকাশ হালদার, তপন কুমার বিশ্বাস, অ‌জিত সরকার, ঋণ কর্মকর্তা রে‌হেনা পারভীন, অ‌র্পিতা রানী, পল্লী চি‌কিৎসক রতন শেখ প্রমুখ।সভায় বক্তারা ব‌লেন, সিএসএস শুধুমাত্র মাইক্রো ফাইন‌্যান্স প্রোগ্রামই নয় বরং নানা‌বিধ মান‌বিক সহায়তা কার্যক্রম প‌রিচালনা ক‌রে আস‌ছে। এক্ষেত্রে মাইক্রো প্রোগ্রামের আওতায় সুফল‌ভোগী‌দের মা‌ঝে বিনামূল‌্যে স্বাস্থ‌্য সেবা সহায়তা প্রদা‌নের লক্ষ‌্যেও কাজ করার মহতী উদ‌্যোগ গ্রহন এবং তা বাস্তবায়ন কর‌ছে সিএসএস কর্তৃপক্ষ। বি‌ভিন্ন পর্যা‌য়ের সুফল‌ভোগী‌দের মা‌ঝে স্বাস্থ‌্য সেবা সহায়তা প্রদান ক‌রেন খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ডাঃ ইয়াস‌মিন জাহান। ‌চি‌কিৎসা সহকারী ছি‌লেন ধৃ‌তি জোদ্দার। সকাল ৯টা থে‌কে বেলা ১টা পর্যন্ত আগত রোগীদের সেবা কার্যক্রম চলমান থা‌কে। দিনব‌্যাপী এ সেবা কার্যক্রমে প্রায় শতা‌ধিক রোগীর চি‌কিৎসা শে‌ষে তা‌দের‌কে ব‌্যবস্থাপত্র প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD