1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপসায় যুব সংঘ এর উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলার পরেও বহাল তবিয়তে ছাত্রলীগ নেতা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ

রূপসায় যুব সংঘ এর উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৫৮ বার পঠিত

নাজিম সরদার খুলনা
রূপসা উপজেলা ২ নং শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে ৮ নং ওয়ার্ড যুব সংঘ এর উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে।
এ ধরনের খেলাধুলার আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখবে। তাই দেশের খেলাধুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।

বর্তমান সময়ে শহরাঞ্চলে খেলার মাঠ দিনে দিনে কমছে। যেই দু-একটি মাঠ আছে সেগুলোও ময়লার ভাগাড়ে পরিণত। পর্যাপ্ত মাঠ না থাকা ও মাঠের যথাযথ পরিচর্যার অভাবে খেলাধুলা মান ক্রমে যাচ্ছে। ফলে বর্তমান প্রজন্ম হচ্ছে শারীরিক ভাবে দুর্বল ও মানসিকভাবে বিষণ্ন্ন। আশা করি, খেলাধুলার প্রচার ও উপযুক্ত মাঠের ব্যবস্থা করে বর্তমান প্রজন্মকে সুস্থ সবল ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিতে হবে।

শনিবার ( নয় আগস্ট) বিকেলে রূপসা উপজেলা ২ নং শীফলতলা ইউনিয়নের নন্দনপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে ১৬ দলীয় ৮ নং ওয়ার্ড যুব সংঘ এর উদ্যোগে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন । প্রধান অতিথি আলহাজ্ব শাহিন আহমেদ জমাদ্দার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, প্রধান আলোচক মোস্তাফা উল বারী লাভলু আহবায়ক কমিটির সদস্য খুলনা জেলা বিএনপি, বিশেষ অতিথি শেখ জাকির হোসেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, শেখ জাহিদুর রহমান সদস্য সম্মেলন প্রস্তুত কমিটি ২ নং শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি, কেএম সালে আহমেদ, মোঃ নাসির উদ্দিন ফকির, মোঃ আব্দুল্লাহ হাওলাদার, জাকির আহমেদ জমাদ্দার, মিজানুর রহমান খোকন, মোহাম্মদ আলী হোসেন খান, মোহাম্মদ আব্দুল গফফার গাজী, বাবলু কুমার নন্দী, মোহাম্মদ মোজাম শেখ, মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD