1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপসায় পুলিশি হস্তক্ষেপে অবশেষে বন্ধ হল অবৈধ জমি দখল | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

রূপসায় পুলিশি হস্তক্ষেপে অবশেষে বন্ধ হল অবৈধ জমি দখল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

চন্দন ভট্টাচার্য্য, রূপসা(খুলনা) প্রতিনিধি :অবশেষে পুলিশি হস্তক্ষেপে বন্ধ হল রূপসা উপজেলার রামনগর গ্রামে অবৈধ জমি দখলের কার্যক্রম। গত কয়েকদিন ধরে ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবর রহমানের ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিল বিক্রেতার সন্তানেরা। এ ব্যাপারে ২ জুলাই তিনি আদালতের শরণাপন্ন হয়ে ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। আজ ৩ জুলাই বিকেলে আদালতের মামলার সূত্র ধরে পুলিশ এসে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়।উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ভুক্তভোগী মোঃ মুজিবর রহমান প্রায় ৩০ বছর পূর্বে একই গ্রামের করিম শেখ ও তার বোনের নিকট থেকে রামনগর মৌজায় ৫৬.৭৮ শতক জমি কবলামূলে ক্রয়পূর্বক ভোগদখল করে আসছেন। এমনকি নিজ নামে জমির মিউটেশনসহ কাগজপত্র করে কর-খাজনা নিয়মিত পরিশোধ করেন। এদিকে জমি বিক্রেতা করিম শেখ এর মৃত্যুর কয়েক বছর পর থেকে তার ছেলে লুৎফর রহমান ও তার সন্তানেরা ওই জমি জবর দখলের চেষ্টা চালাতে থাকে। ক্রয়সূত্রে ভোগদখলীয় জমির মালিক মুজিবর রহমান তাদের বাধা দিতে গেলে তাকে নানা প্রকার গালাগালি, ভয়ভীতি, হুমকি প্রদান করে। এনিয়ে ২০১৬ সালে জবর দখলকারীদের বিরুদ্ধে ভুক্তভোগি মুজিবর রহমান রূপসা থানায় জিডি করেন। এরপর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও গত কয়েকদিন ধরে লুৎফর গং ওই জমি আবারো দখলে মরিয়া হয়ে ওঠে। সেখানে নির্মাণ করতে থাকে বসতঘর। এমতাবস্থায় ২ জুলাই ভুক্তভোগী মুজিবর রহমান বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত খুলনায় ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নির্দেশনা মোতাবেক কিসমত খুলনা ফাঁড়ি পুলিশ ৩ জুলাই বিকেলে নোটিশ জারি সহ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। কিন্তু নোটিশ দেওয়ার পর নোটিশ প্রাপ্তির স্বাক্ষর নিয়ে ফাঁড়ি ইনচার্জ চলে যাওয়ার পরপরই অভিযুক্ত লুৎফর রহমান পুনরায় দখলকাজ চালিয়ে যায়। আইন ও আদালতের আদেশ উপেক্ষা করার সংবাদ রূপসা থানা ইনচার্জের কাছে পৌঁছালে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহন করে কাজটি বন্ধ করে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD