1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

রূপগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। নি:স্ব হয়ে হয়ে গেছেন দোকানের মালিকগন।

রবিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার ৯নং ওয়ার্ডের হাটাবো বারইপাড়া এলাকায় রহমান মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে রহমান মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেড়ে গেলে স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালান, কিন্তু সফল না হওয়ায় দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে মার্কেটের তিনটি দোকানের আসবাবপত্র ও মূল্যবান পণ্য সম্পূর্ণ পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের সূত্রপাতের কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD