1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপগঞ্জে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

রূপগঞ্জে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হোড়গাঁও গ্রামে মাদক ব্যবসা, ভূমিদস্যুতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজের পর হোড়গাঁও ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, হোড়গাঁও গ্রামের গোলাম নয়নের ছেলে গোলাম সারোয়ার সাজু ও সিয়াম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার, দখলবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে। তারা কিশোর গ্যাং তৈরি করে গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে এবং একটি বসতঘর দখল করে সেখানে নিয়মিত মাদকের আসর বসানোর অভিযোগও উঠেছে।

স্থানীয় মুরুব্বী মোঃ নেওয়াজ আলী মিয়া মানববন্ধনে বলেন,এই গ্রামের মানুষ শান্তিতে থাকতে চায়। কিন্তু কয়েকজন সন্ত্রাসী-চক্রের হাতে এই এলাকা জিম্মি হয়ে পড়েছে।

তিনি আরও জানান, প্রায় এক বছর ধরে পরিকল্পিতভাবে কিশোর গ্যাং তৈরি করে এলাকার শিশু-কিশোরদের অপরাধমূলক কাজে জড়ানো হচ্ছে। রাতের বেলায় ডাকাতি এবং দিনে ছিনতাই-চুরির মাধ্যমে পুরো গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এসময় বক্তব্য দেন গোলাকান্দাইল ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি বিএনপি মোঃ মোশারফ মোল্লা। তিনি বলেন,গ্রামের সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, পরিস্থিতি আরও খারাপ হবে।

৮ নম্বর ওয়ার্ড সভাপতি বিএনপি এডভোকেট শাহাবুদ্দিন বলেন,
“মাদক ও সন্ত্রাসকে রুখতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে। হোড়গাঁওকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে।

গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের প্রশিক্ষণ বিষয় সম্পাদক মোঃ ওমর ফারুক বাবু মানববন্ধনে বলেন,মাদক ব্যবসায়ীরা কিশোরদের ভুল পথে নিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।

রূপগঞ্জ থানা যুবদলের আহবায়ক সদস্য ও গোলাকান্দাইল ইউনিয়নের ১ নং যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাইমুল ইসলাম ভূঁইয়া আরিফ বলেন,আমরা এলাকার শান্তি চাই। যারা মাদক কারবার করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এছাড়া বক্তব্য দেন সাবেক গোলাকান্দাইল ইউনিয়ন সহ-সভাপতি ছাত্রদল মোহাম্মদ রকিব মিয়া। তিনি বলেন,গ্রামের মানুষ আতঙ্কে ঘুমাতে পারে না। শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান না চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেন মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত হোড়গাঁও গড়তে প্রয়োজনে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

এ সময় তারা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হোড়গাঁও গ্রামে মাদক ব্যবসা, ভূমিদস্যুতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজের পর হোড়গাঁও ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, হোড়গাঁও গ্রামের গোলাম নয়নের ছেলে গোলাম সারোয়ার সাজু ও সিয়াম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার, দখলবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে। তারা কিশোর গ্যাং তৈরি করে গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে এবং একটি বসতঘর দখল করে সেখানে নিয়মিত মাদকের আসর বসানোর অভিযোগও উঠেছে।

স্থানীয় মুরুব্বী মোঃ নেওয়াজ আলী মিয়া মানববন্ধনে বলেন,এই গ্রামের মানুষ শান্তিতে থাকতে চায়। কিন্তু কয়েকজন সন্ত্রাসী-চক্রের হাতে এই এলাকা জিম্মি হয়ে পড়েছে।

তিনি আরও জানান, প্রায় এক বছর ধরে পরিকল্পিতভাবে কিশোর গ্যাং তৈরি করে এলাকার শিশু-কিশোরদের অপরাধমূলক কাজে জড়ানো হচ্ছে। রাতের বেলায় ডাকাতি এবং দিনে ছিনতাই-চুরির মাধ্যমে পুরো গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এসময় বক্তব্য দেন গোলাকান্দাইল ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি বিএনপি মোঃ মোশারফ মোল্লা। তিনি বলেন,গ্রামের সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, পরিস্থিতি আরও খারাপ হবে।

৮ নম্বর ওয়ার্ড সভাপতি বিএনপি এডভোকেট শাহাবুদ্দিন বলেন,
মাদক ও সন্ত্রাসকে রুখতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে। হোড়গাঁওকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে।

গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের প্রশিক্ষণ বিষয় সম্পাদক মোঃ ওমর ফারুক বাবু মানববন্ধনে বলেন,মাদক ব্যবসায়ীরা কিশোরদের ভুল পথে নিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।

রূপগঞ্জ থানা যুবদলের আহবায়ক সদস্য ও গোলাকান্দাইল ইউনিয়নের ১ নং যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাইমুল ইসলাম ভূঁইয়া আরিফ বলেন,আমরা এলাকার শান্তি চাই। যারা মাদক কারবার করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এছাড়া বক্তব্য দেন সাবেক গোলাকান্দাইল ইউনিয়ন সহ-সভাপতি ছাত্রদল মোহাম্মদ রকিব মিয়া। তিনি বলেন,গ্রামের মানুষ আতঙ্কে ঘুমাতে পারে না। শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান না চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেন মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত হোড়গাঁও গড়তে প্রয়োজনে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

এ সময় তারা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD