1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৮ 'শতাধিক মানুষ | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৮ ‘শতাধিক মানুষ

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি : বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ তারাবো পৌরসভার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার খাদুন এলাকায় হাজী আয়াত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এ চক্ষু সেবা প্রদান করা হয়।

ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাব পৌর শাখার সভাপতি খন্দকার আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে আট শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া বিনামূল্যে ঔষুধ বিতরণ,মেডিসিন, গাইনি, শিশু ও কিশোররক বিশেষজ্ঞ ডাক্তার সেবাসহ ডায়াবেটিস,রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার মেডিকেল টিমের সদস্য গাইনি বিশেষজ্ঞ ডা: আজরিনা আফরিনের তত্ত্বাবধানে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কিবরিয়া, এবং শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাইমা রহমান
চিকিৎসা সেবা প্রদান করেন।

ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি আল-আমীন বলেন, আমরা তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ ও ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করছি। ইতিপুর্বে উপজেলার বেশ কিছু এলাকায় আমরা চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করেছি। এতে শত শত রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন।

তিনি বলেন,এ পর্যায়ে আমরা সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিসিন, গাইনি, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সেবা প্রধানম করছি। সেই সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে প্রায় আট শতাধিক মানুষকে সেবা দিতে পেরেছি। পর্যায়ক্রমে আমাদের এই স্বাস্থ্য সেবা কার্যক্রম রূপগঞ্জের সকল পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ছিলেন অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন। ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আয়নাল হক সহ আরও অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD