1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপগঞ্জে বাসের যন্ত্রাংশ খুলে নিয়ে চালক লাপাত্তা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার রাজস্থলীতে ২১ লক্ষ টাকার বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য সহ আটক ৪ বনবাড়ীয়া নূরানী মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরন কার্যক্রম উদ্বোধন হাসপাতালে ক্লিনারের হাতে রোগীর অস্ত্রপচার, মালিক সহ আটক ২ প্রতিষ্ঠান সিলগালা পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার রবিউল ইসলামের মতবিনিময় এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার শাহজালালে যাত্রীর লাগেজে লুকানো ৯৩ হাজার ইউরো জব্দ নালিতাবাড়ীতে ধানের শীষের পথসভায় জনতার ঢল

রূপগঞ্জে বাসের যন্ত্রাংশ খুলে নিয়ে চালক লাপাত্তা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস থেকে চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করে অপু সুলতান (২৯) নামে এক বাস চালক পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাস মালিক আনিসুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে গত ১০ আগষ্ট দিবাগত রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানীয়াদি এলাকায় এ ঘটনা ঘটে।
আনিসুর রহমান জানান, তিনি পাবলিক ট্রান্সপোর্টের ব্যবসা করেন। তিনি গত তিন মাস আগে তার বাস চালানোর জন্য অপু সুলতানকে ১৬ হাজার টাকা বেতনে চাকরিতে নিয়োগ দেন। সেই বাস দিয়ে ফকির ফ্যাশনের শ্রমিকদের আনা নেওয়া করা হয়। গত ৯ আগষ্ট রাতে অপু বাসে গ্যাস ভরার কথা বলে আনিসুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে যায়। পরে অপুকে একাধিকবার কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন খোঁজাখুজির পর ১০ আগষ্ট দিবাগত রাত ৩ টার দিকে মুড়াপাড়া ইউনিয়নের বানীয়াদি এলাকায় গিয়ে বাসটির সন্ধান পাওয়া যায়। আনিসুর তার লোকজন নিয়ে বানীয়াদি এলাকায় গিয়ে বাসটি পরিত্যাক্ত অবস্থায় পান। বাসের ৭ চাকা, ১ টি ব্যাটারী ও বিভিন্ন দামি যন্ত্রাংশ খুলে নিয়ে অন্যত্র বিক্রি করে চালক অপু পালিয়ে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD