1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে চার তলার ছাদে কাজ করার সময় পড়ে গিয়ে মোজাম্মেল শিকদার (৭০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পূর্বাচলের জলসিড়ি আবাসিক প্রকল্পের ১১নং সেক্টরের নির্মাণাধীন বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

মৃত মোজাম্মেল শিকদার (৭০) উত্তরখান থানার কাঁচকুড়া এলাকার আবেদ আলী শিকদারের ছেলে।

স্থানীয় ও মোজাম্মেল শিকদারের মেয়ে নাজমা বেগম (৩০) জানান, ছাদে কাজ করার সময় মোজাম্মেল শিকদার পড়ে গিয়ে আহত হলে নির্মাণাধীন ভবনের অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে ডিএমপি ঢাকার শাহবাগ থানা থেকে বেতার বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়। পরে নাজমা বেগম বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যান।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD