1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যা মামলার ৩ নম্বর আসামী গ্রেফতার | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

রূপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যা মামলার ৩ নম্বর আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি রাসেল ফকিরকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার (৮ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা থেকে রাসেল ফকিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাসেল ফকির (২৫) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার নাসু ফকিরের ছেলে।

প্রসঙ্গত, গত ১০ জুন মঙ্গলবার বিকেলে স্থানীয়দের হাতে ছাত্রলীগ নেতা খোকা আটক হয়। এ খবর ছড়িয়ে পড়লে জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মামুন ভূঁইয়া (৩৫)। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে।

ঘটনার পর মামুন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই র‌্যাব-১১ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারে মাঠে নামে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ অবশেষে মামলার অন্যতম আসামি রাসেল ফকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD