1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে পুড়ে ছাই ২৫টি ঘর।

রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাওঘাট এলাকার এসআরবি ইটভাটায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সাওঘাট এলাকার আব্দুল আজিজের মালিকানাধীন এসআরবি ইটভাটায় শ্রমিকদের থাকার কলোনির একটি কক্ষে সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কলোনির ২৫টি টিনের ছাপড়া ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. মাহফুজার রহমান জানান, সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কলোনির ২৫টি ঘর ও বিভিন্ন পণ্য পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা যায়নি।নারায়ণগঞ্জ গ সার্কেল এএসপি মাহেদী ইসলাম বলেন, শুনেছি ইটভাটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কাঞ্চন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় জনতা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে শ্রমিকদের থাকার ২৫ টি ঘর মালামালসহ পুগে ছাই হয়ে গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD