

রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারিভাবে নিষিদ্ধ গরুর হাটকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার রূপগঞ্জ সদর উনিয়নের শিমুলিয়া গরুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কর্মীটোলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।
এদিকে আহতরা জানান, তারা গরুর হাটে কাজ করার সময় মামুন মিয়ার গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে জসিম মিয়ার ছোট ভাই মহাসিনককে কুপিয়ে জখম করা সহ জসিমের লোকজনের উপরে অতর্কিত হামলা চালায়। পরে আহত মহসিনকে উদ্ধার করতে গেলে গরুর হাটের কাজে নিয়োজিত ২জন ভলান্টিয়াকেও পিটিয়ে জখম করে মামুন মিয়ার গ্রুপ।
এ বিষয়ে পূর্বাচল বাণিজ্য মেলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ পার্থ জানান, একটি পক্ষ হাট নিয়ন্ত্রণ করা অবস্থায় আরেকটি পক্ষ এসে তাদের উপর হামলা চালায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তারা চলে যায়। তবে এ সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়। এখন হাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় এখন কোন মামলা হয় নি।