1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান পারভেজ হত্যার রহস্য উৎঘাটন : সমকামিতার জেরে সংঘটিত হত্যাকাণ্ডে গ্রেফতার - ২ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ নাগেশ্বরীতে ১ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, ২ মাদক কারবারি গ্রেফতার

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান পারভেজ হত্যার রহস্য উৎঘাটন : সমকামিতার জেরে সংঘটিত হত্যাকাণ্ডে গ্রেফতার – ২

  • প্রকাশিতঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান পারভেজ হাসান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার একদিনের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করেছে রূপগঞ্জ থানা পুলিশ। তদন্তে উঠে এসেছে, সমকামিতার গোপন সম্পর্ক ও সেই সম্পর্ক ঘিরে পারস্পরিক দ্বন্দ্ব থেকেই ঘটে এই নির্মম হত্যাকাণ্ড।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করলে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (৬ জুলাই) রাতে পৃথক অভিযানে রূপগঞ্জের তারাবো ও কুমিল্লা থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার আল আরাফাহ ইসলামী ব্যাংকের কোষাধ্যক্ষ মেহেদী হাসান ইমন এবং ইউএস বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আরমান হোসেন। তদন্তে উঠে আসে, নিহত পারভেজের সঙ্গে মেহেদী হাসান ইমনের সমকামী সম্পর্ক ছিল। একইসাথে আরমান হোসেনের সাথেও ঘনিষ্ঠতা ছিল পারভেজের। এই সম্পর্কঘটিত দ্বন্দ্ব থেকেই হত্যার পরিকল্পনা হয়।

পুলিশ জানায়, গত ২ জুলাই রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার গিয়াসউদ্দিন মোল্লার পাঁচতলা ভাড়া বাসার ছাঁদে পারভেজকে ডেকে নিয়ে মেহেদী হাসান ইমন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে ওই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাসরত কিশোর সিয়াম (১৪) ছাদে খেলতে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে সে পরিবারের সদস্যদের জানায়।তাৎক্ষণিকভাবে পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। নিহত পারভেজ পাবনা সদর উপজেলার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে। তিনি গিয়াসউদ্দিন মোল্লার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নিতে আদালতে আবেদন জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD