1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপগঞ্জে ইয়ামিন হত্যা মামলার আসামি সাবেক এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ বার্ষিক সেলস ও মার্কেটিং কনফারেন্সে শরীফ ফার্মাসিউটিক্যালসের ১৫ বছর পূর্তি উদযাপন

রূপগঞ্জে ইয়ামিন হত্যা মামলার আসামি সাবেক এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি: গত বছর জুলাই আন্দোলনে সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে শিক্ষার্থী শাইখ আস-হাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে পুলিশের সাবেক এএসআই মোহাম্মদ আলীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

এর আগে সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এএসআই মোহাম্মদ আলীকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক পুলিশের সাবেক উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়ার পর গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আস-হাবুল ইয়ামিন। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আন্দোলন আরও জোরদার হয়।
ইয়ামিনের বাড়ি সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়। তিনি থাকতেন এমআইএসটির ওসমানী হলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD