

রুপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা গ্রামের রহিমারগোপটায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় ০২ অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক ৭৫ বছর বয়স্ক বৃদ্ধের অজ্ঞাত লাশ উদ্ধার করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ।
এ ব্যাপারে এলাকাবাসীরা জানান বেশ কয়েকদিন যাবত এই বৃদ্ধকে আমাদের এলাকার আশেপাশে ঘুরতে দেখা গেছে, আজ সকালে হঠাৎ করে এই বৃদ্ধের লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেই, পুলিশ এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
ভুলতা পুলিশ ফাঁড়ির এস আই নিরঞ্জন কুমার দাস বললে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে পুকুরে লাশ ভাসছে এই খবর পাওয়ার পর সঙ্গীয় ফোর্স নিয়ে মাওনা এলাকার রহিমারগোপটার পুকুর থেকে আনুমানিক ৭৫ বছর বয়স্ক বৃদ্ধের নাম পরিচয়হীন এক লাশ উদ্ধার করি।লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।