1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ : গুরুতর আহত ২ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ : গুরুতর আহত ২

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়গঞ্জে রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ভূইয়াবাড়ী ব্রীজ এলাকায় শনিবার দিবাগত সাড়ে রাত ১০ টার দিকে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় ২ আরোহী গুরুতর আহত হয়েছে।আহতরা হলো রূপগঞ্জের কাঞ্চন পৌর এলাকার কালাদী গ্রামের আব্দুল হামিদের ছেলে গোলাম রাব্বী (২৬)। সে একটি বেসরকারী হাসপাতালে চাকুরী করেন ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে রায়হান সরকার। সে সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক সোহেল রানা বলেন, রাত সাড়ে ১০ টার দিকে কুড়িল বিশ্বরোড থেকে ভুলতাগামী একটি প্রাইভেটকারের সাথে বিপরীতদিক থেকে উল্টােপথে আসা দ্রুতগামী একটি মোটসাকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী গোলাম রাব্বি ও রায়হান সরকার। আশে পাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত দুইজনের অবস্থাই আশংকাজনক বলে জানান পুলিশ । পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল ও প্রাইভেটকারটি উদ্ধার করেছে।রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, শুনেছি পূর্বাচলে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় দুইজন মারাত্মক জখম হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে এখনো কেউ কোনো মামলা নথিভুক্ত করেনি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD