1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, চারজনকে জরিমানা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, চারজনকে জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্নসহ নানা অভিযোগে ঢাকার মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় অভিযান চালিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে র্যাব, কোতোয়ালি ও বংশাল থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

এসময় রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুইজনকে কারাদণ্ড, দুইজনকে অর্থদণ্ড এবং চারজনকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৪ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মিটফোর্ড রোডে অবৈধভাবে ঠেলাগাড়ি স্ট্যান্ড বানিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এক ঠেলাগাড়ি সিন্ডিকেট সর্দারকে সড়ক পরিবহন আইনে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাবুবাজার ব্রিজ এলাকায় বাহাদুর শাহ পরিবহনের এক চালককে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অবৈধভাবে ট্রাক পার্কিং করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই ট্রাক চালককে ৬ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে তারা অর্থদণ্ড পরিশোধ করে মুক্তি পান। এছাড়াও পজ মেশিনের মাধ্যমে একাধিক মামলা রুজু করা হয়।

একই সময় রাস্তায় অবৈধ ভ্যান ও রিকশার গ্যারেজ বসিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD