1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাশিয়ার জাল ভিসা ও টিকেটে কোটি টাকা প্রতারণার ‘হোতা’ গ্রেফতার | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

রাশিয়ার জাল ভিসা ও টিকেটে কোটি টাকা প্রতারণার ‘হোতা’ গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ার যাওয়ার জন্য জাল ভিসা ও বিমানের টিকেট দিয়ে ১ কোটি ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আবদুল্লাহ (৪৫) নামের ওই ব্যক্তি প্রতারকচক্রের ‘হোতা’ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।

চক্রটি দীর্ঘদিন ধরে কোনো অফিস, ট্রাভেল লাইসেন্স বা বৈধ অনুমোদন ছাড়া বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এলাকার মানুষকে ‘প্রতারণার ফাঁদে’ ফেলছিলো বলে জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে সিআইডি বলছে, আবদুল্লাহ ও তার চক্রের সদস্যরা প্রথমে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে ‘ফাঁদে ফেলে’।

রাশিয়ায় চাকরি, ভিসা এবং বিমানের টিকেটসহ পাঠানোর ‘মিথ্যা আশ্বাসে’ তারা একে ২৮ জন প্রস্তুত করে।

তাদের কাছ থেকে পাসপোর্ট, ছবি, কাগজপত্র সংগ্রহ করে। এরপর গেল ২ মার্চ থেকে ৮ জুলাই চক্রটি ধাপে ধাপে ২৮ জনের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৩৮০ টাকা এবং আরও ১৬ লাখ ৫০ হাজার টাকা নেয়।

পরে ওই ২৮ জন যাত্রীর হাতে রাশিয়ার ভিসা এবং বিমান টিকেট দেওয়া হয়, কিন্তু দুই দিন পর অনলাইনে যাচাই করলে দেখা যায় সেসবের সবই ভুয়া।

সিআইডি আরও জানিয়েছে, ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে চক্রটি ‘নানা অজুহাত’ সময়ক্ষেপণ করে এবং ভয়ভীতি দেখায়। পরে গত ১০ নভেম্বর এক ভুক্তভোগী বনানী থানায় মামলা করেন।

যার প্রেক্ষিতে অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে, জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় সিআইডি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD