1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রায়পুরে ভয়াবহ আগুনে শিক্ষকের ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ভয়াবহ আগুনে শিক্ষকের ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৪২ বার পঠিত

নুরুল আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব চরবগা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বসতঘরটি স্থানীয় আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল খায়েরের। আগুনে ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাশের ঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত ঘটে। এরপর বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও ভয়াবহ আকার ধারণ করে।

দুর্ঘটনার সময় মাওলানা খায়ের বাড়িতে না থাকলেও তার বৃদ্ধা মা ঘরে অবস্থান করছিলেন। স্থানীয়দের চিৎকারে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী ও স্বজনরা তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের কাছেও জরুরি সহায়তা কামনা করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন জামায়াত মনোনীত ৪নং সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম। তিনি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD