

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ডে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন আন্তর্জাতিক সাংবাদিক আবদুল্লাহ আল মামুনেরস্ত্রী। গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে জলিল মিয়ার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, কথিত বিএনপি নেতা পরিচয় দানকারী মাসুদ রানা, তার স্ত্রী মহিলা দল কর্মী কুসুমবেগম এবং তাদের ছেলে কিশোর গ্যাং সদস্য “আকাশ” এবং শেফালি বেগম মিলে এই হামলা চালায়। অভিযোগ মতে, ধারালো অস্ত্র দা দিয়ে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের স্ত্রীর মাথায় আঘাত করা হয়। তবে তিনি মাথা সরিয়ে ফেলায় আঘাতটিতার বাম হাতে লাগে। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়।তার হাতে থাকা দামি মোবাইল ফোনটি ছিনিয়েনেয়।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছেন। অভিযোগ রয়েছে, তিনি ও তার পরিবারনিয়মিতভাবে বাড়ির নারী সদস্যদের ধর্ষণের হুমকি, মৃত স্বজনদের নিয়ে অশালীন ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি দেখিয়েআসছেন। এমনকি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে ।
এ অবস্থায় পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন। তাদের দাবি, মাসুদ রানা ও তার পরিবারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।
এবিষয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বসত ঘরে তালাবন্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়, পরবর্তীতে তাদের মুঠোফোনে কলকরলেও তা বন্ধ পাওয়া যায় ।