1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রামকৃষ্ণপুর ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

রামকৃষ্ণপুর ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মোঃ আখতার হোসেন হিরন,সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গতকাল সোমবার বিকেলে সুতাহাটি বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনির সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি রানা সোহেলের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।উপস্থিত আলোচকগণ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সিনিয়র নেতাকর্মী সহ ইউনিয়ন ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল,বিএনপির অসংখ্য নেতাকর্মী। পরিশেষে মহান রবের দরবারে সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD