1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রানীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

রানীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২১১ বার পঠিত

নয়ন হোসেন হরিপুর প্রতিনিধি;ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে পুকুর হতে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।৩০শে জুন সোমবার সকালে রানীশংকৈল উপজেলার বনগাঁও এলাকার পুকুরে লাশটি ভাসমান অবস্থায় থাকতে দেখে স্থানীয়রা। অজ্ঞাত অর্ধ গলিত লাশটির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজ করতে এসে অর্ধ গলিত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে অজ্ঞাত ব্যক্তির লাশটি। লাশের শরিরে শুধুমাত্র প্যান্ট পরিহিত থাকায় যুবক হিসেবে চিহ্নিত করেছে এলাকাবাসী ।এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতাসহ দূরদূরান্ত থেকে মানুষেরা ছুটে আসে ঘটনাস্থলে।স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ধুমপুকুর নামে যে জায়গাটিতে লাশটি ভেসে আছে। ওই যুবককে হয়তো কেউ মেরে ফেলে রেখে গেছে। তবে তাদের সন্দেহ লাশটি কয়েকদিন আগের। এখনো সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।এ বিষয়ে ঠাকুরগাঁও রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। লাশ উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। নিহত ব্যাক্তির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। পুলিশ সার্বিকভাবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD